logo

সাতক্ষীরায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
সাতক্ষীরায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
চিত্তরঞ্জন আইচ। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার তালায় মাঠে ধান রোপণের সময় বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চিত্তরঞ্জন আইচ ওই গ্রামের মৃত কানাইলাল আইচের ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি তালা বাজারে কাপড়ের ব্যবসা করতেন।

উপজেলার গোপালপুর গ্রামের শ্যামল বিশ্বাস জানান, শনিবার সকালে নিজেদের জমিতে ধান রোপণের জন্য চিত্তরঞ্জন আইচ ৮-১০ জন কৃষিশ্রমিক নিয়ে বাড়ির পাশের বিলে যান। দুপুর ১২টার দিকে আকাশ মেঘলা হয়ে ওঠে এবং আকস্মিক বজ্রপাত হয়। ধান রোপণ করা অবস্থায় বজ্রপাত সরাসরি চিত্তরঞ্জনের শরীরে লাগলে তার গায়ে আগুন ধরে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ সময় পাশে থাকা অন্য কৃষকেরা চিত্তরঞ্জনকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. সাখাওয়াত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি বুঝে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।