logo
Advertisement

নোয়াখালীতে নয় বছর বয়সি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
নোয়াখালী সদর, নোয়াখালী
নোয়াখালীতে নয় বছর বয়সি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক
অভিযুক্ত মোবারক হোসেন ওরফে এমরান। ছবি: আইনশৃঙ্খলা বাহিনীর সৌজন্যে

নোয়াখালী সদর উপজেলায় নয় বছর বয়সি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত মোবারক হোসেন ওরফে এমরানকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তাকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন থেকে আটক করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে শিশুটি পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে। সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। সোমবার তাকে সুধারাম থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। একপর্যায়ে সে জানায় শিক্ষক মোবারক হোসেন তাকে নির্যাতন করেছে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মোবারক হোসেনকে আটক করেন। তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পুলিশ তাকে আটকের পর ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক নিজের বাসায় ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। শিশুটির পরিবার লিখিত অভিযোগে উল্লেখ করেছে, শিশুটিকে সেখানে ধর্ষণ করা হয়। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।