logo
Advertisement

চট্টগ্রামে লংমার্চে আসার পথে এনসিপি নেতার ওপর হামলা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,চট্টগ্রাম
চট্টগ্রামে লংমার্চে আসার পথে এনসিপি নেতার ওপর হামলা
আহত এনসিপি নেতা দেলোয়ার। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামের আনোয়ারায় ১১ দলীয় ঐক্যের লংমার্চে আসার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক শীর্ষ নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চাতুরী চৌমহনী বাজারে এঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মো. দেলোয়ার। তিনি আনোয়ারা উপজেলা এনসিপির প্রস্তাবিত কমিটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

এনসিপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন এশিয়া পোস্টকে জানান, লংমার্চে যোগ দিতে আসার সময় দেলোয়ারের ওপর আকস্মিক হামলা চালানো হয়। দেলোয়ার ভাই এখন হাসপাতালে চিকিৎসাধীন। আমরা বর্তমানে জোটের পূর্বনির্ধারিত সমাবেশে অবস্থান করছি। সমাবেশ শেষে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে বিস্তারিত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, এনসিপি নেতার ওপর হামলার বিষয়ে থানায় এখনো কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসেনি। তবে চাতরী চৌমুহনী এলাকায় বাজার ইজারাদারদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেখানে কয়েকজন আহত হয়েছেন এবং বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।