logo

তিস্তা পাড়ের মানুষ দ্রুত সুখবর পাবেন: ত্রাণমন্ত্রী

তিস্তা পাড়ের মানুষ দ্রুত সুখবর পাবেন: ত্রাণমন্ত্রী
কুড়িগ্রাম সদরের নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি : এশিয়া পোস্ট

তিস্তা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রকল্পের সমীক্ষার কাজ শেষ করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিস্তা পাড়ের মানুষ দ্রুত সুখবর পাবেন বলে আশা প্রকাশ করেন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

Advertisement

আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে প্রত্যাহারের সমালোচনা করে আসাদুল হাবিব দুলু বলেন, পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করা মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল। আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে, তারা কখনোই শুধরাবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার চলাকালে দেশে আসেননি। এখন দেশে আসতে চাইলে ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই তাকে আসতে হবে।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট