logo

নোয়াখালীর ২৫ গ্রামে ঈদ শুক্রবার

নোয়াখালীর ২৫ গ্রামে ঈদ শুক্রবার

সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও নোয়াখালীর প্রায় ২৫টি গ্রামে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। স্থানীয় মসজিদের পেশ ইমামগণ এই জামাতগুলোতে ইমামতি করবেন এবং বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন। 

নোয়াখালীর যেসব অঞ্চলে আগাম ঈদ পালিত হবে তার মধ্যে রয়েছে–সদর উপজেলার কালিতারা, জয়কৃষ্ণপুর, অশ্বদিয়া ও পশ্চিম মহাদেবপুর। এছাড়া বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ, চাঁদ কাশিপুর, তিতাহাজরা ও ফাজিলপুর; জিরতলি ইউনিয়নের বারইচতল ও মহেষপুর এবং আলাইয়াপুর ইউনিয়নের নরোত্তমপুরসহ ২৫টি গ্রাম। এসব গ্রামে শুক্রবার সকাল ১০টায় ঈদের প্রধান জামাতগুলো অনুষ্ঠিত হবে। 

জানা গেছে, ১৯২৫ সালে তৎকালীন অবিভক্ত নোয়াখালীর রশিদপুর গ্রামের মাওলানা আব্দুল হামিদ প্রথম এই মত প্রচার করেন। তার মতে, হানাফি, মালেকী ও হাম্বেলী মাযহাবের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের সব দেশে একই দিনে ঈদ ও রোজা পালন করা উচিত।