logo

বজ্রপাতে প্রাণ গেল বৃদ্ধ চা শ্রমিকের

বজ্রপাতে প্রাণ গেল বৃদ্ধ চা শ্রমিকের
ছবি: বিবিসি বাংলা থেকে নেওয়া

মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে মিরন দাস পাইনকা (৭০) নামে এক বৃদ্ধ চা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার শ্রীগোবিন্দপুর চা বাগানের পেঁচার পুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিরন দাস পাইনকা ওই বাগানের মদনপুর লাইনের বাসিন্দা পবন দাস পাইনকার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের পর চা বাগানের পেঁচার পুল এলাকায় গরু চরাতে যান মিরন। হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।