logo

একসঙ্গে সরানো হলো সিএমপির তিন থানার ওসিকে

একসঙ্গে সরানো হলো সিএমপির তিন থানার ওসিকে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) রদবদল করা হয়েছে। একসঙ্গে সিএমপির তিন থানার ভারপ্রপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। এ ছাড়া পরিবর্তন এসেছে নগর গোয়েন্দা (ডিবি) ট্রাফিক বিভাগে।

বুধবার (২৫ মার্চ) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল করা হয়।

আদেশ অনুযায়ী, পাঁচলাইশ থানার বর্তমান ওসি মো. আব্দুল করিমকে বায়েজিদ বোস্তামী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলামকে পাঁচলাইশ থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। সিএমপি পুলিশ লাইন্স থেকে মো. আরিফুর রহমানকে খুলশী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। বায়েজিদ বোস্তামী থানার বর্তমান ওসি মো. জাহেদুল কবিরকে বদলি করা হয়েছে সিএমপির বিশেষ শাখা সিটিএসবিতে।

এদিকে সিএমপি পুলিশ লাইন্স থেকে মোহাম্মদ জামির হোসেন জিয়াকে ডিবি-উত্তর বিভাগে এবং জসিম উদ্দিনকে ডিবি-দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে। এ ছাড়া শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক সাইফুর রহমানকে টিআই হিসেবে সিটি গেট ট্রাফিক বিভাগে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পুলিশ কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়েছে।