Advertisement

ফেরিতে পাচারে সময় ১৪২০ বস্তা সার জব্দ

এশিয়া পোস্ট নিউজ
ফেরিতে পাচারে সময় ১৪২০ বস্তা সার জব্দ

ভোলায় ফেরিতে পাচারের সময় চার ট্রাকভর্তি ১ হাজার ৪২০ বস্তা সরকারি টিএসপি সার জব্দ করেছে পুলিশ। জব্দকৃত সারের পরিমাণ প্রায় ৭১ টন।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে ভোলার ইলিশা ফেরিঘাটের কুসুম ক‌লি ও সু‌ফিয়া কামাল না‌মে দুটি ফে‌রি থেকে ওই সার জব্দ করা হয়। 

ইলিশ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ব‌শির আলম জানান, ভোলা থেকে চারটি ট্রাক ভর্তি ৭১ টন সার ইলিশা ঘাট গিয়ে ফেরিতে ক‌রে লক্ষ্মীপুরে পাচার হ‌চ্ছে এমন গোপন সংবাদ পান তারা। প‌রে তারা অভিযান চা‌লি‌য়ে ওই ট্রাকসহ সার ইলিশা পু‌লিশ তদন্ত কেন্দ্রে নি‌য়ে আসেন। এ সময় মো. আরমান না‌মে একজন ট্রাক ড্রাইভার‌কে জিজ্ঞাসাবাদের জন‌্য নি‌য়ে আস‌লে বাকি তিনজন পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পে‌য়ে পা‌লি‌য়ে গে‌ছে। 

তিনি আরও বলেন, বিষয়‌টি আমরা তদন্ত কর‌ছি। এ ছাড়া ধারণা করা যা‌চ্ছে একটি চক্র সা‌রের কৃ‌ত্রিম সংকট সৃ‌ষ্টির জন‌্য সারগু‌লো পাচার কর‌তে চেয়ে‌ছিল। 

এ বিষয়ে ভোলার বিএন‌ডি‌সির ডেপু‌টি চিফ ইঞ্জি‌নিয়ার মাসুদ পার‌ভেজ এশিয়া পোস্টকে জানান, বৃহস্পতিবার বি‌কে‌লে চার‌টি ট্রা‌কে সার লোড করা হ‌য়ে‌ছে। সারগু‌লো বরগুনায় যাওয়ার কথা ছি‌ল কিন্তু কে‌নো তারা লক্ষ্মীপু‌রে রওনা ক‌রে‌ছেন সে‌টি জানা নেই তার। আর গেট থে‌কে বের হওয়ার পর তার দায়ভার নেই ব‌লে দাবি ক‌রেন তি‌নি।