logo

সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সভাপতি রাজু, সম্পাদক শাহীন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সভাপতি রাজু, সম্পাদক শাহীন
মলয় চক্রবর্তী রাজু এবং এ এস এম মাহবুবুল হাছান তালুকদার শাহীন। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সভাপতিসহ সাতটি পদে ১১ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে সভাপতি হয়েছে মলয় চক্রবর্তী রাজু এবং সাধারণ সম্পাদক হয়েছেন এ এস এম মাহবুবুল হাছান তালুকদার শাহীন।

বুধবার (১৭ জুন) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার মো. মূইয উল মারজান জানান, সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৭) নির্বাচন উপলক্ষে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহার শেষে পদসংখ্যার সমপরিমাণ বৈধ প্রার্থী অবশিষ্ট থাকায় সমিতির গঠনতন্ত্র ও নির্বাচন বিধিমালার বিধান মোতাবেক সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, সভাপতি পদে মলয় চক্রবর্তী রাজু ও মোহাম্মদ মিজানুর রহমান মিঠু প্রতিদ্বন্দ্বি ছিলেন। কিন্তু মোহাম্মদ মিজানুর রহমান মিঠু শেষ সময়ে প্রার্থীতা প্রত্যাহার করায় মলয় চক্রবর্তী রাজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্যরা হলেন, সহসভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসাইন, সাধারণ সম্পাদক এ এস এম মাহবুবুল হাছান তালুকদার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক রজত কান্তি দাস, অডিটর/লাইব্রেরী সম্পাদক রাইসুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সদস্য সজল কুমার রায়, রত্না সাহা, লিটন চন্দ্র দাস, এনাম আহমেদ, অনন্ত কুমার রায়।

সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।