চটপটির দোকান বসানো নিয়ে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ
এশিয়া পোস্ট নিউজ, শরীয়তপুর

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় চটপটির দোকান বসানো নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) রাতে উপজেলার মুলফৎগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুলফৎগঞ্জ এলাকায় পদ্মা নদীর তীরে দোকানঘর নির্মাণ করছিলেন রাসেল বেপারী। নির্মাণ কাজে বাধা দেন স্থানীয় কয়েকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।
এ বিষয়ে নাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, একটি চটপটির দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
