logo

কিশোরকে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে গেল দুর্বৃত্তরা

কিশোরকে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে গেল দুর্বৃত্তরা
Gazipur

গাজীপুরে এক কিশোরকে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (১১ মে) দিবাগত রাতে মহানগরের গাছা থানাধীন উজারপাড়া মহরের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. শুভ (১৬)। সে নেত্রকোনার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মো. আমির মিয়ার ছেলে।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ বলেন, গাজীপুর মহানগরের শরিফপুর এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতো শুভ। সোমবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে সে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। ভোরে নগরীর উজারপাড়া এলাকায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে।

এসআই বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।