রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু

রাঙামাটির কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে মংখ্যাইচিং মারমা প্রকাশ মাস্টার (৬০) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চিৎমরম ইউনিয়নের দুর্গম চাকুয়া পাড়ায় এই ঘটনা ঘটে।
মৃত মংখ্যাইচিং মারমা প্রকাশ মাস্টার একই ইউনিয়নের চিৎমরম বড় পাড়ার মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে।
চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী বলেন, সন্ধ্যার পর ঘরের বাহিরে বন্য হাতির আক্রমণের শিকার হয় মংখ্যাইচিং মারমা। হাতির শুরের আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কাপ্তাই চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল অনেক দুর্গম হওয়ায় আমরা বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।