বরিশাল নগরীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
এশিয়া পোস্ট নিউজ, বরিশাল

বরিশাল নগরীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) দুপুর পৌনে ২টায় ‘সবার আগে বাংলাদেশ’ লোগোসংবলিত বাসে করে বরিশাল নগরীতে পৌঁছেন তিনি।
বরিশাল ঢাকা মহাসড়কের দুই পাশে বিএনপির নেতাকর্মীরা সারিবদ্ধভাবে ভিড় করেন।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে নেতাকর্মীসহ সাধারণ মানুষ অবস্থান নেন। প্রধানমন্ত্রী বাসের ভেতর থেকে উৎসুক জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
নেতাকর্মী ও সাধারণ মানুষের হাতে ছিল বরিশালের উন্নয়নোর বিভিন্ন দাবিসংবলিত ব্যানার, প্লাকার্ড।
নির্বাচনের পরে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বরিশালে এসেছেন তারেক রহমান। ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করা, ভোলা সেতু নির্মান, রেল সংযোগ স্থাপনসহ বরিশালের উন্নয়নে তিনি যে নির্বাচনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো বাস্তবায়নের আশ্বাস দিতে পারেন।
বিষয় :বরিশাল





