logo
Advertisement

জামালপুরে বিয়ের দুই মাসের মাথায় সড়কে প্রাণ গেল কিশোরের

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,জামালপুর
জামালপুরে বিয়ের দুই মাসের মাথায় সড়কে প্রাণ গেল কিশোরের
নিহত কিশোর ওমর সানী। ছবি: এশিয়া পোস্ট

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে ওমর সানি নামের এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর সানি উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার সবুজ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই মাস আগে ময়মনসিংহে বিয়ে করেছিল ওমর সানি। সোমবার দুপুরে স্ত্রীকে সেখানে রেখে সে বাড়িতে ফেরে। বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যে দুর্ঘটনায় প্রাণ হারায় এই কিশোর।

স্থানীয়রা জানান, হাওয়াই ব্রিজ এলাকায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় অটোরিকশার সঙ্গে ওমর সানির মোটরসাইকেলের সংঘর্ষ হয়। আহত অবস্থায় তাকে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম ইফতেখার জানান, হাসপাতালে পৌঁছানোর আগে ওই কিশোর মারা যায়। পরে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয় :