logo
খুলনায় উদ্বোধনী অনুষ্ঠান

আধুনিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় পথ দেখাবে এশিয়া পোস্ট: এমপি হেলাল

আধুনিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় পথ দেখাবে এশিয়া পোস্ট: এমপি হেলাল
এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে কেক কাটেন অতিথিরা। ছবি: এশিয়া পোস্ট

খুলনা-২ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল বলেছেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকতার বর্তমান যে আধুনিক রূপ নিয়েছে, সেই আধুনিক সাংবাদিকতায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তির এই যুগে দ্রুত সংবাদ পরিবেশনের পাশাপাশি সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এশিয়া পোস্ট দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পথ দেখাবে।

সোমবার (১১ মে) বিকেলে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এশিয়া পোস্টের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাহাঙ্গীর হোসেন হেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সিনিয়র সাংবাদিক হাসান আহমেদ মোল্লা, আতিয়ার পারভেজ, এইচ এম শামিমুজ্জামান, এইচ এম আলাউদ্দিন, এমইউজে খুলনার সভাপতি রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, খুলনা মহানগর শিক্ষক সমিতির সভাপতি মো. লিয়াকত হোসেন, খুলনা ডেভোলপমেন্ট সোসাইটির সভাপতি আব্দুস সালাম, এনসিপির খুলনা বিভাগীয় সংগঠক হামিম রাহাত, সাংবাদিক হাসান হিমালয়, জাহিদ হোসেন, কাজী শামীম, তানজীম আহমেদ, নুরুল আমিন নুর, আরাফত হোসেন অনিক, মোহাম্মদ মিলন, নুর ইসলাম রকি, এস এম আমিনুল ইসলাম, মাসরুর মোর্শেদ, হাসানুর রহমান তানজীর, আলমাহমুদ প্রিন্স, মানজারুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে নগরীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এশিয়া পোস্ট পরিবারকে।

আয়োজনে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সংস্কৃতিকর্মী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।