logo
Advertisement

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

এশিয়া পোস্ট নিউজ,ময়মনসিংহ
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
ময়মনসিংহ সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া যানবাহন। ছবি : এশিয়া পোস্ট

ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

Advertisement

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারা গ্রামের হোসেন আলীর ছেলে আ. রাজ্জাক এবং পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০)। নিহত অপরজন আনুমানিক ৫০ বছর বয়সী এক পুরুষ, যার পরিচয় এখনও পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন।

তিনি জানান, 'শ্যামলী বাংলা পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি আলালপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে হালুয়াঘাটগামী 'ইমাম পরিবহন'-এর আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যাত্রী আঃ রাজ্জাক মারা যান। স্থানীয়রা আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আল আমিন বলেন, আহত অবস্থায় হাসপাতালে ছয়জনকে আনা হয়েছিল। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় :