logo
Advertisement

নৌকাবাইচ চলাকালে মাঝিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

নৌকাবাইচ চলাকালে মাঝিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
ফুলজোড় নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা চলাকালে মাঝিদের মধ্যে সংঘর্ষে আহত এক ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন স্থানীয়রা। ছবি: এশিয়া পোস্ট

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলজোড় নদীতে পানসি নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে দুই নৌকার মাঝিদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০-১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ফুলজোড় নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দুটি নৌকা খুব কাছাকাছি চলে আসে। একপর্যায়ে একটি নৌকা অন্যটিকে চাপ দিলে পেছনের নৌকার মাঝিরা প্রতিবাদ জানান। এতে দুই নৌকার মাঝিদের মধ্যে বাগ্‌বিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে ১০ থেকে ১২ জন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নৌকাবাইচে সংঘর্ষের বিষয়টি কিছুক্ষণ আগে জানতে পেরেছি। ঘটনাটির খোঁজখবর নেওয়া হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।