logo

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে দুর্বৃত্তদের আগুন

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে দুর্বৃত্তদের আগুন
ছবি: এশিয়া পোস্ট

খাগড়াছড়ি পৌর শহরের মহাজনপাড়া গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে থাকা বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। তবে বাসটিতে আগুন দেওয়ার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।