logo

কুমিল্লায় দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, যুবক আটক

কুমিল্লায় দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, যুবক আটক
কুমিল্লার লালমাইয়ে অভিযানে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম। ছবি : এশিয়া পোস্ট

কুমিল্লার লালমাইয়ে বিপুল দেশীয় ধারালো ও আগ্নেয়াস্ত্রসহ আসিফ নামের এক যুবককে আটক করেছে এসআরবি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বেলঘর ইউনিয়নের ইছাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসআরবি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র বানানো ও বিক্রির বিজ্ঞাপন ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে যাচাই-বাছাই শুরু করে তারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে আবু মোহাম্মদ তৌকিরি নেওয়াজ আসিফের বাড়িতে অভিযান চালায় এসআরবি। অভিযানে দেশীয় অস্ত্র ও পাইপগান তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ সময় ১৬টি ছোট-বড় রামদা, চাকু ও চাপাতি, দুটি এয়ারগান, এক বাক্স কার্তুজ, একটি ড্রিল মেশিন, একটি কাটার মেশিন এবং একটি সামুরাই উদ্ধার করা হয়।

এসআরবি ১১ সিপিসি ২ কোম্পানির কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দেশীয় অস্ত্র প্রদর্শন করতেন আসিফ। বিষয়টি আমাদের নজরে আসার পর গোয়েন্দা তৎপরতার মাধ্যমে খোঁজখবর নিয়ে আজ সন্ধ্যায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্রসহ আসিফ নামের ওই যুবককে আটক করা হয়।