logo

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে শ্রমিকদের বিক্ষোভের কারণে তীব্র যানজট। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় কয়েকটি কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসেন। একপর্যায়ে তারা হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ৩টার দিকে হঠাৎ করেই শ্রমিকরা মিছিল নিয়ে মহাসড়কে জড়ো হন এবং বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এ সময় মহাসড়কের উভয় লেনে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়ে। হঠাৎ রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী, অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও পথচারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিল্প পুলিশ ও সাভার হাইওয়ে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান নূর জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।