Advertisement

এসএসসি/রাজশাহী বোর্ডে জিপিএ-৫ ও পাসে শীর্ষে বগুড়া

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
রাজশাহী বোর্ডে জিপিএ-৫ ও পাসে শীর্ষে বগুড়া
ছবি : সংগৃহীত

এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনস্থ আটটি জেলার মধ্যে জিপিএ-৫ ও পাসের হারে শীর্ষে বগুড়া জেলা। জেলাটিতে এবার ২৩ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী পাশ করেছেন, যেখানে পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪৭৮ জন।

Advertisement

সোমবার (১০ আগস্ট) রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত আনুষ্ঠানিক ফলাফল বিশ্লেষণ করে এই সাফল্যচিত্র দেখা গেছে।

শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, আটটি জেলার মধ্যে পাসের হারে দ্বিতীয় স্থানে রয়েছে জয়পুরহাট জেলা। সেখানে পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৪৭ জন। তালিকায় এরপর রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, যেখানে পাসের হার ৬৫ দশমিক ১৩ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১ হাজার ১৩৮।

এ ছাড়া নওগাঁয় পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ এবং জিপিএ-৫ এক হাজার ৭৩৪ জন, রাজশাহী জেলায় পাসের হার ৬২ দশমিক ২৮ শতাংশ এবং জিপিএ-৫ দুই ৯৪৯ জন, নাটোরে পাসের হার ৬১ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ এক হাজার ৯৪ জন, পাবনায় পাসের হার ৬০ দশমিক ৭৬ শতাংশ এবং জিপিএ-৫ এক হাজার ৯৭০ জন, সিরাজগঞ্জ জেলায় পাসের হার ৫৮ দশমিক ৬৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৯০৭ জন শিক্ষার্থী।

বিষয় :