logo

জাইমাকে নিয়ে আপত্তিকর পোস্ট, সিটি করপোরেশনের কর্মচারী গ্রেপ্তার

জাইমাকে নিয়ে আপত্তিকর পোস্ট, সিটি করপোরেশনের কর্মচারী গ্রেপ্তার
গ্রেপ্তার গোলাম রসুল। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে বাগেরহাটে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) রাতে উপজেলার বাধাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে। পুলিশ জানিয়েছে, গোলাম রসুল ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন চতুর্থ শ্রেণির কর্মচারী।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার পর গোলাম রসুল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন একটি পোস্ট দেন। বিষয়টি পুলিশের নজরে এলে তদন্ত শুরু করা হয়। তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে তাকে বাগেরহাট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।