logo

আওয়ামী লীগ টাকা পাচার করেছে, তাই বিদ্যুৎ বিল বেশি আসে: চিফ হুইপ

আওয়ামী লীগ টাকা পাচার করেছে, তাই বিদ্যুৎ বিল বেশি আসে: চিফ হুইপ
জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ছবি: এশিয়া পোস্ট

আওয়ামী লীগ দেশের ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে, এ কারণে বিদ্যুৎ বিল বেশি আসে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বরগুনার বামনায় বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

নুরুল ইসলাম মনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। আওয়ামী লীগ সরকার দেশে অকেজো বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে। এসব অকেজো বিদ্যুৎকেন্দ্রের জন্য মাসে ২০০ থেকে ৩০০ কোটি টাকা দেওয়া হতো। এ কারণেও বিদ্যুৎ বিল বেশি আসে।

তিনি বলেন, শেখ হাসিনা খাবারের পেছনে বছরে ৩৫ কোটি টাকা খরচ করতেন। আর এই সরকারকে পাঁচ মাসের মধ্যে ঋণ ও সুদ বাবদ ২৬ হাজার কোটি টাকা পরিশোধ করতে হয়েছে।

চিফ হুইপ বলেন, ক্ষমতায় আসার তিন বছরের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত ধরেই সৌদি আরবে প্রথম জনশক্তি রপ্তানি শুরু হয়।