logo

ছয়টি বাজেটের সমান টাকা পাচার হয়েছে আ.লীগ: চিফ হুইপ

ছয়টি বাজেটের সমান টাকা পাচার হয়েছে আ.লীগ: চিফ হুইপ
বরগুনার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক বিশেষ মতবিনিময় সভায় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ছবি: এশিয়া পোস্ট

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এই অর্থ দিয়ে একটি দেশের ছয়টি বাজেট করা সম্ভব হতো।

শনিবার (১৭ অক্টোবর) বরগুনার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, ভারতের সঙ্গে বিদ্যুৎ চুক্তিতে যে অর্থ ব্যয় হয়েছে, তা দিয়ে বাংলাদেশে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা সম্ভব হতো।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর নতুন প্রজন্মের কাছ থেকে আমরা অশ্লীল ভাষা শিখছি। আওয়ামী লীগের আমলে ৩৯ হাজার নারী ধর্ষণের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।

সংখ্যালঘুদের প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, ৮৯ শতাংশ সংখ্যালঘুর সম্পত্তি আওয়ামী লীগের লোকজন দখল করেছে। দেশে হিন্দু সম্প্রদায়ের ক্ষতি করার জন্য আওয়ামী লীগের লোকজনই দায়ী। তবে গত আড়াই বছরে দেশে সংখ্যালঘুদের কোনো ক্ষতি হয়নি।

সংখ্যালঘুদের ব্যবহার করে আওয়ামী লীগের লোকজন সাম্প্রদায়িক আবেগ তৈরির চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন চিফ হুইপ।