সুন্দরবনের চার বাহিনীর প্রধানসহ ৫২ জলদস্যুর আত্মসমর্পণ
এশিয়া পোস্ট নিউজ,খুলনা

সুন্দরবনের চার জলদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) র্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ দস্যুদের এই আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-৬-এর গণমাধ্যম শাখা সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারীদের মধ্যে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ১৬ জন, ‘দুলাভাই’ ও ‘আফজাল’ বাহিনীর যৌথ ১৫ জন, ‘আনারুল’ বাহিনীর ১৩ জন এবং ‘আফতাব’ বাহিনীর ৮ জন সদস্য রয়েছেন। তবে সুন্দরবন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দস্যুমুক্তকরণ অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে র্যাব জানিয়েছে।
বিস্তারিত আসছে...
বিষয় :


