logo

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২২ শিশু ভর্তি

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২২ শিশু ভর্তি

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ২২ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৭০ শিশু।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করে বলেন, গত ১৭ মার্চ থেকে ৩০ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৭২ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৫ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৮৮২ শিশু। সেখানে মোট ২০ শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হামের উপসর্গ নিয়ে এক দুজন করে হাসপাতালে ভর্তি হতে থাকে। তবে গত ১৭ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে ভর্তির সংখ্যা বাড়তে থাকে। এ জন্য হাম আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়। তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।