logo
Advertisement

রূপপুর প্রকল্পে লিফট থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ,পাবনা
রূপপুর প্রকল্পে লিফট থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
লিফট থেকে পড়ে নিহত উজ্জ্বল খন্দকার। ছবি: এশিয়া পোস্ট

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কাজ করার সময় লিফট থেকে নিচে পড়ে উজ্জ্বল খন্দকার (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে প্রকল্পের অভ্যন্তরীণ নির্মাণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল খন্দকার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার আব্দুস সবুর খন্দকারের ছেলে। তিনি রূপপুর প্রকল্পে ‘নিকিমথ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে ‘এমটিইউ-২’ বিভাগে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার দুপুরে প্রকল্পের নিকিমথ কোম্পানির ‘ওওইউকেএস’ ভবনে একটি ম্যান লিফটে কাজ করছিলেন উজ্জ্বল। কাজ করার একপর্যায়ে আনুমানিক ২০ ফুট ওপর থেকে তিনি নিচে পড়ে যান। এতে তার হাত-পা ভেঙে যায় এবং ঘাড়ে গুরুতর আঘাত পেয়ে মাংসপেশি ছিঁড়ে যায়।

দুর্ঘটনার পর প্রকল্প এলাকাতেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উজ্জ্বলকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়টি পরবর্তীতে জানতে পেরেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় :