logo

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল কলেজশিক্ষকের

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল কলেজশিক্ষকের
নিহত কলেজশিক্ষক শাহজাহান আলী। ছবি : এশিয়া পোস্ট

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় শাহজাহান আলী নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান আলী (৪০) দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে। তিনি হোগলডাঙ্গা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাজ শেষ করে মোটরসাইকেলে চুয়াডাঙ্গা শহর থেকে দামুড়হুদার দিকে যাচ্ছিলেন শাহজাহান আলী। চুয়াডাঙ্গা পুলিশ লাইন এলাকায় পৌঁছালে পাশ থেকে একটি ট্রাক্টর তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।