ঝিনাইদহে পলাতক দুই আসামি গ্রেপ্তার
এশিয়া পোস্ট নিউজ, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) কালীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আটক দুজন হলেন কালীগঞ্জের বারফা গ্রামের মো. আলাউদ্দিন এবং নদীপাড়া গ্রামের মো. দুখু মিয়া।
পুলিশের দাবি, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করার পর গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ওসি কবির হোসেন এশিয়া পোস্টকে জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন, মাদক দমন, চোরাই মালামাল উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে কালীগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।



