logo

গলায় ভাত আটকে প্রাণ গেল বৃদ্ধের

গলায় ভাত আটকে প্রাণ গেল বৃদ্ধের
দামুড়হুদায় গলায় ভাত আটকে নিহত নজরুল ইসলামের বাড়িতে শোকাহত স্বজন ও প্রতিবেশীদের ভিড়। ছবি : এশিয়া পোস্ট

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামে গলায় ভাত আটকে নজরুল ইসলাম (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নজরুল ইসলাম ওই গ্রামেরই রওশন আলীর ছেলে।

নিহতের ছেলে সাইদুর রহমান জানান, সকালে বাড়িতে ভাত খাওয়ার সময় হঠাৎ তার বাবার গলায় ভাত আটকে যায়। এ সময় তিনি অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।