logo
Advertisement

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, একজনের মরদেহ উদ্ধার

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, একজনের মরদেহ উদ্ধার
পুকুর বাস ও হতাহতদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিস সদস্যরা। শনিবার সকালে বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায়। ছবি: এশিয়া পোস্ট

বরিশারে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। তাৎক্ষণিক স্থানীয়রা একজনের মরদেহ উদ্ধার করেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায়।

নিহত আব্দুল মালেকবানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বাসে কতজন যাত্রী ছিলেন নিশ্চিত হওয়া যায়নি। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত কয়েকজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধারের কাজ শুরু করেছে।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাসটি যাত্রী নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশাল কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদের উদ্দেশে যাচ্ছিল। গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়।