Advertisement

পদ্মায় নৌ পুলিশের অভিযানে ৫২টি চায়না দুয়ারি জাল জব্দ

এশিয়া পোস্ট নিউজ, রাজবাড়ী
পদ্মায় নৌ পুলিশের অভিযানে ৫২টি চায়না দুয়ারি জাল জব্দ
পুড়িয়ে দেওয়া হচ্ছে চায়না দুয়ারি। ছবি: এশিয়া পোস্ট

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে নৌ পুলিশ। পরে জব্দ করা এসব অবৈধ জাল উপজেলা প্রশাসনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রোববার (২৬ জুলাই) দিনব্যাপী দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথসহ পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করে দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ। অভিযানে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত এসব চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫৬ হাজার টাকা।

অভিযান শেষে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাসের উপস্থিতিতে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষা, জাটকা সংরক্ষণ এবং নদীতে বেআইনি মাছ শিকার বন্ধে পদ্মা নদীতে নৌ পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বিষয় :রাজবাড়ী