দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

এশিয়া পোস্ট নিউজ, রাজবাড়ী
দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ছবি : সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল ৭টা থেকে এই নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে, বৈরী আবহাওয়া ও তীব্র বৃষ্টিপাতের কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে ভোর ৫টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দুই ঘণ্টা পর সকাল ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় সকাল ৭টা থেকে দৌলতদিয়া প্রান্তে ফেরি চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে। বর্তমানে এই নৌরুটে কোনো যানজট বা ভোগান্তি নেই এবং পারাপার প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে।

বিষয় :রাজবাড়ী