logo

মেহেরপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ লরি জব্দ

মেহেরপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ লরি জব্দ

মেহেরপুরের গাংনী উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল খালাসের সময় সাড়ে ৪ হাজার লিটার তেলসহ লরিটি জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বামুন্দি ইউনিয়নের ভাড়াভাঙ্গা গ্রামের সাহেবনগর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, সাহেবনগর বাজারে একটি দোকানে গোপনে তেল নামানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভবানীপুর পুলিশ ক্যাম্প অভিযান পরিচালনা করে। এ সময় লরি থেকে ড্রামে তেল নামানো হচ্ছিল।

ঘটনাস্থলে লরিটিতে বিপুল পরিমাণ ডিজেল পাওয়া যায়। তবে তেল সরবরাহের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় লরি ও জ্বালানি তেল জিম্মায় নেওয়া হয়।

ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে তেল খালাসের সময় লরিটিকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।