logo

তিন দিন সাময়িক বন্ধ থাকবে শেরপুর সেতু

তিন দিন সাময়িক বন্ধ থাকবে শেরপুর সেতু

ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সেতুতে যান চলাচল সাময়িক বন্ধ থাকবে। এ সময় ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ অংশের বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ অংশের বিকল্প রুট: সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ।

বিজ্ঞপ্তি অনুযায়ি, সেতু মেরামতকালে ২৪ এপ্রিল সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এক লেনে যান চলাচল করবে। ২৪ এপ্রিল রাত ১১টা থেকে ২৫ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ২৫ এপ্রিল সকাল ৯টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এক লেনে যান চলাচল করবে।

যান চলাচল বন্ধ থাকাকালীন যানজট এড়াতে মহাসড়কে চলাচলকারী যানবাহনকে বিকল্প রুট ব্যবহারের জন্য অনুরোধ করা হয়। 

ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট: শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট।

ঢাকা-সিলেট রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের বিকল্প রুট: শেরপুর (মৌলভীবাজার)-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট।

ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ অংশের বিকল্প রুট: সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ।