logo

ভারতীয় মদসহ দুই যুবক আটক

ভারতীয় মদসহ দুই যুবক আটক
আটক দেলোয়ার হোসেন ও সাইদুল মিয়া। ছবি : পুলিশের সৌজন্যে

মৌলভীবাজারের কমলগঞ্জে ২২ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের পরানধর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামের আফরোজ মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন (২০) ও মৃত দিলবর মিয়ার ছেলে সাইদুল মিয়া (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে পরানধর এলাকায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।