‘আল্লাহ তোকে হেদায়েত দিক’ লেখা চিরকুট পাঠিয়ে হুমকি

এশিয়া পোস্ট নিউজ, নাটোর
‘আল্লাহ তোকে হেদায়েত দিক’ লেখা চিরকুট পাঠিয়ে হুমকি
কাফনের কাপড়ের সঙ্গে চিরকুট। ছবি: এশিয়া পোস্ট

নাটোরের নলডাঙ্গা উপজেলায় একটি বাড়িতে কাফনের কাপড়ের সঙ্গে চিরকুট পাঠিয়ে হুমকি দেওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১ জুলাই) সকালে উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামের বাসিন্দা আব্দুল গফুরের বাড়িতে এই ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, সকালে আব্দুল গফুর তার বাড়ির সামনের দরজায় একটি কাফনের কাপড়সদৃশ কাপড় ও চিরকুট দেখতে পান। চিরকুট পড়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাটি পরিবারের অন্য সদস্যদের জানান।

চিরকুটে লেখা রয়েছে, ‘সময় থাকতে ভাল হয়ে যা। পরে আর নাও সময় পেতে পারিস। আল্লাহ ছাড়া বাঁচাবার মতো কেউ নাই। অবস্থা খারাপ হওয়ার আগে ভাল হয়ে যা। আল্লাহ তোকে হেদায়েত দিক। মানুষের উপর নির্ভরশীলতা বাদ দিয়ে আল্লাহ ভীরু হো।’

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নূরে আলম জানান, ঘটনাটি জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ পাশে রয়েছে।

বিষয় :নাটোর