Advertisement

হবিগঞ্জে জমি নিয়ে দুপক্ষের টেঁটা যুদ্ধ, ১০ জন আহত

এশিয়া পোস্ট নিউজ, হবিগঞ্জ
হবিগঞ্জে জমি নিয়ে দুপক্ষের টেঁটা যুদ্ধ, ১০ জন আহত
রোববার সকাল সাড় ১০টার দিকে এ সংঘর্ষ হয়। ছবি: এশিয়া পোস্ট

হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের টেঁটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকাল সাড় ১০টার দিকে এ সংঘর্ষ হয়।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সুমন মিয়া এবং একই গ্রামের রফিক মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এরই জেরে রোববার সকালে উভয়পক্ষ টেঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া উভয়পক্ষকেই আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।