Advertisement

দেশীয় অস্ত্রসহ ১৮ মামলার আসামি পিচ্চি আকাশ গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, গাজীপুর
দেশীয় অস্ত্রসহ ১৮ মামলার আসামি পিচ্চি আকাশ গ্রেপ্তার
দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পিচ্চি আকাশ। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরে চাঁদাবাজিসহ ১৮ মামলার আসামি আকাশ ওরফে পিচ্চি আকাশকে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে জামালপুর থেকে গ্রেপ্তার করেছেন। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার পিচ্চি আকাশ সুনামগঞ্জের মধ্যনগর থানার জয়পুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি গাজীপুরের কালিয়াকৈরের উলুসাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, পিচ্চি আকাশ তার সহযোগীদের নিয়ে মোটরসাইকেলে কালিয়াকৈরের বিভিন্ন কারখানায় গিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করতেন। ভয়ে অনেক ভুক্তভোগী তার বিরুদ্ধে মামলা করতে সাহস পেতেন না। মোটা অঙ্কের চাঁদা না দিলে মারধর ও ভয় দেখাতেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পিচ্চি আকাশের নামে ১৮টি মামলা রয়েছে। আমরা নজরদারিতে রেখে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছি। পরে তার দেওয়া তথ্য নিয়ে উপজেলার হরতকীতলা জঙ্গল থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিষয় :গাজীপুর