logo

নাটোরে কেক কেটে এশিয়া পোস্টের উদ্বোধন

নাটোরে কেক কেটে এশিয়া পোস্টের উদ্বোধন
এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে কেক কাটেন অতিথিরা। ছবি: এশিয়া পোস্ট

নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গিকারে আধুনিক গণমাধ্যম এই স্লোগান নিয়ে এশিয়া পোস্টের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১১ মে) সন্ধ্যায় নাটোর প্রেসক্লাবের হল রুমে আলোচনা সভা ও কেক কেটে উদ্বোধনী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, নাটোর প্রেসক্লাবের সভাপতি শহীদুল হক সরকার, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক রনেন রায়, এস এম মনজুর উল হাসান, এন টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার হালিম খান, নাটোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার নাজমুল হাসান, ডিবিসির প্রতিনিধি পরিতোষ অধিকারী, ৭১ টিভির প্রতিনিধি বুলবুল আহমেদ, এস এ টিভির মোস্তাফিজুর রহমান টুটুলসহ নাটোরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন বলেন, এশিয়া পোস্ট এমন কোনো সংবাদ প্রচার করবেন না যেটা দেশে সহিংসতা সৃষ্টি করে। নিরপেক্ষ সংবাদ প্রচার করবে। এশিয়া পোস্ট ভালো প্রচার-প্রকাশের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে- এমন প্রত্যাশা করেন তিনি।

নাটোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, এশিয়া পোস্ট নতুন আঙ্গিকে শুরু হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করে এশিয়া পোস্টের সঙ্গে যুক্ত সকলকে শুভেচ্ছা জানান।

নাটোর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এসে এমন মনজুর উল হাসান বলেন, এশিয়া পোস্ট বাংলাদেশের কল্যাণে কাজ করে যাবে। বাংলাদেশের মানুষের কথা বলবে।

নাটোর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক হালিম খান বলেন, এশিয়া পোস্ট বাংলার মানুষের কথা বলবে। গণমাধ্যম আর রাজনীতি দুটো আলাদা। এশিয়া পোস্ট কোনো দলের পকেটে যাবে না। সবার উর্ধ্বে থেকে নিরপেক্ষতা বজায় রাখবে।

নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি রনেন রায় বলেন, দেশের গণমাধ্যমগুলো নিরপেক্ষ সংবাদ প্রচার করতে এক অর্থে পারে না। নিরপেক্ষ সংবাদ প্রচার করতে পারলে গণমাধ্যম নিরপেক্ষ হবে। এশিয়া পোস্ট নাটোরের কথা বলবে। নিরপেক্ষ সংবাদ প্রচার করবে, এমনটাই প্রত্যাশা করেন তিনি।

নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, এশিয়া পোস্ট নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে। নিরপেক্ষতা বজায় রেখে নিজের অবস্থান দৃড় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সভাপতি নাটোর প্রেসক্লাবের সভাপতি শহীদুল হক সরকার সমাপনী বক্তব্যে বলেন, এশিয়া পোস্ট বাংলাদেশে নিপিড়িত মানুষের কথা বলবে, আমাদের মাতৃভূমির কথা বলবে বলে প্রত্যাশা।