নাটোরে সেপটিক ট্যাংকে পড়ে জুলাই শহীদের বাবার মৃত্যু

নাটোরে নির্মাণাধীন নিজ বাড়ির সেপটিক ট্যাংকের কাঠের সাটারিং খুলতে গিয়ে ট্যাংকে পড়ে জুলাই শহীদ ইয়াছিন আলীর বাবা ফজের আলীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিকেলে নাটোর পৌরসভার মল্লিকহাটি মহল্লায় এই দুর্ঘটনা ঘটে।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা ও নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুরের দিকে ফজের আলী মল্লিকহাটি এলাকায় তার নির্মাণাধীন নিজ বাড়ির সেপটিক ট্যাংকের কাঠের সাটারিং খোলার কাজ করছিলেন। কাজ করার কোনো এক সময় অসাবধানতাবশত ট্যাংকের মধ্যে পড়ে যান। বেশ কিছু সময় পরিবারের লোকজন ফজের আলীকে দেখতে না পেয়ে সেপটিক ট্যাংকের কাছে খুঁজতে গিয়ে ট্যাংকের মধ্যে তাকে পড়ে থাকতে দেখে।
এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে ট্যাংকের মধ্যে থেকে তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাংকের গ্যাস থেকে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তারপরও বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহত ফজের আলীর ছেলে ইয়াছিন আলী জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট নাটোর সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের কান্দিভিটার বাড়িতে আগুনে পুড়ে শহীদ হন।
নিহত ফজর আলীর ছেলে ইয়াছিন জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট নাটোর সদর আসনের সাবকে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে ভাঙচুর এবং লুটপাটের পর আগুন দেয়। এসময় বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে শিমুলসহ চারজন শহীদ হন।


