ছয় পা নিয়ে জন্ম বাছুরের, উৎসুক জনতার ভিড়

ভোলায় একটি ৬ পা বিশিষ্ট গরুর বাছুর জন্ম নেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই বাছুরটি দেখতে ইতোমধ্যে ভিড় করছেন স্থানীয় উৎসুক মানুষ। ঘটনাটি ভোলার লালমোহন উপজেলার রামাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চর উমেদ গ্রামের সৌদি প্রবাসী মো. মনিরের বাড়িতে ঘটে।
বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে জন্ম নেয় বাছুরটি। পরে শুক্রবার দুপুরের দিকে বিষয়টি জানাজানি হয়।
গরুর মালিক মো. শাহাবুদ্দিন মিয়া জানান, বৃহস্পতিবার রাতে তার খামারের একটি গাভির বাচ্ছুর জন্ম নেয়। ওই বছুরটি অন্য বাছুর থেকে সম্পূর্ণ আলাদা হয়েছে। বাছুরটি ৬ পা নিয়ে জন্মগ্রহণ করে। এর মধ্যে চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছেও পা রয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি শুক্রবার দুপুরের দিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তার বাড়িতে বাছুরটি দেখতে ভিড় করতে থাকেন।
লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) মো. গোলাম মোস্তফা জানান, এমন বাছুর জন্মগ্রহণ করার খবর আমি প্রথম শুনেছি। তবে কোনো সমস্যা হবে না। কারণ ৬ পা হলেও বাছুরটির কোনো সমস্যা হবে না। বড় হলে অতিরিক্ত দুটি পা অপারেশনের মাধ্যমে অপসারণ করা যেতে পারে।