বাসের ধাক্কায় পথচারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা বাজার এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় পথচারী নিহত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার বাতিসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াসিন কালিকাপুর এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্টার লাইন পরিবহনের একটি বাস ইয়াসিনকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বাসটি নিয়ে চালক পালিয়ে যান। এ ঘটনায় উত্তেজিত জনতা আরেকটি বাস আটক করে রাখে।
কুমিল্লা মিয়াবাজার হাইওয়ে পুলিশের পরিদর্শক সাহাব উদ্দিন এশিয়া পোস্টকে জানান, দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।