logo

মাদারীপুরে সাড়ে ৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

মাদারীপুরে সাড়ে ৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

মাদারীপুরের শিবচরে ৩২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে মৎস বিভাগ। পরে উদ্ধারকৃত কচ্ছপটি পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

রোববার (১ মার্চ) বিকেলে জেলার শিবচর বাজার থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

মৎস্য কর্মকর্তা জানান, বাজারে একটি বড় আকারের কচ্ছপ আনে একটি চক্র। পরে সেখান থেকে কচ্ছপটি সরকারি বরহামগঞ্জ কলেজসংলগ্ন রাস্তার পাশ বেঁধে রাখে। খবর পেয়ে শিবচর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সত্যজিৎ মজুমদারসহ শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করে উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে অবমুক্ত করে। 

শিবচর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান, এ ঘটনায় জড়িত কারও পরিচয় জানা যায়নি। উদ্ধারকৃত কচ্ছপটির ওজন ৩২ কেজি ৫০০ গ্রাম। এটি সামুদ্রিক কচ্ছপ।