logo

ফুটবল খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চাঁপাইনবাবগঞ্জ
ফুটবল খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল যুবকের
নিহত অন্তর আলী। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে অন্তর আলী (২২) নামে এক যুবকের মৃত্যুর হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত অন্তর শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মন্ডলটোলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, বিকেলে বৃষ্টিতে মাঠে ফুটবল খেলার সময় আকস্মিক বজ্রপাতে হলে অন্তর গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক কর্মসূচির আওতায় নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা অর্থিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।