logo
Advertisement

ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু

ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু
জামায়াত নেতা হাজী মনিরুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম (৯০) নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্বাস কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হিসেবে অধ্যাপক আলমগীর সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, হাজী মনিরুল ইসলাম ডেঙ্গু পজিটিভ হওয়ার পর হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাজী মনিরুল ইসলাম কুমিল্লার চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ২০০২ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা পৌরসভার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চান্দিনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পেশাগত জীবনে হাজী মনিরুল ইসলাম বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। ব্যক্তিজীবনে তিনি চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মনিরুল ইসলামের মৃত্যুতে জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর, চান্দিনা উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।