logo
Advertisement

ভ্রমণে নিষেধাজ্ঞা শেষ, ঘুরতে যেতে পারবেন সাজেক

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,রাঙামাটি
ভ্রমণে নিষেধাজ্ঞা শেষ, ঘুরতে যেতে পারবেন সাজেক
রাঙামাটির সাজেত ভ্যালী। ছবি: এশিয়া পোস্ট

রাঙামাটিতে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় সাজেকে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন।

Advertisement

বুধবার (১৫ জুলাই) বিকালে এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় রাঙামাটি জেলা প্রশাসন।

জেলা প্রসাশক নাজমা আশরাফী জারিকৃত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ জুলাই গণবিজ্ঞপ্তিতে জারি করা নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটন কেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, রাঙামাটি জেলা প্রশাসন সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় ধন্যবাদ জানাই। নোটিশ পাওয়ার পর আমাদের পেইজে জানিয়ে দিয়েছে। আশা করছি দ্রুতই বুকিং শুরু হবে। বন্ধের সময়ে যে ক্ষতি হযেছে আশা করছি তা কাটিযে উঠতে পারব।

তিনি আরও বলেন, দেশের ভ্রমণপিপাসুদের প্রতি আহ্বান জানাই, আপনারা আসুন, এই বর্ষায় মেঘের রাজ্য সাজের সৌন্দর্য উপভোগ করুন।

রাঙামাটি পার্বত্য জেলায় অব্যাহত ভারী বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে ভূমিধস ও পাহাড়ধসের ঘটনা ঘটে। পাহাড়ি ঢল ও ধসের কারণে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়।

ঝুঁকি বিবেচনা করে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল প্রশাসন।

বিষয় :