logo

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারে বাধা, অফিস ভাঙচুর করে তালা

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারে বাধা, অফিস ভাঙচুর করে তালা

বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের নির্বাচনি প্রচারে বাধা, অফিস ভাঙচুর করে তালা দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

অভিযোগে এমএএইচ সেলিম বলেন, বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে আমাদের নির্বাচনি প্রচারে কিছু সন্ত্রাসী বাহিনী বাধা দিচ্ছে, আমাদের নির্বাচনি অফিসে আগুন লাগিয়েছে। আমাদের প্রচার মাইক ভাঙচুর করেছে, যাত্রাপুর নির্বাচনি অফিসে তালা লাগিয়েছে। 

তিনি আরও বলেন, এ বিষয়ে পুলিশ প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। এ অবস্থা বিরাজ করলে নির্বাচনে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না। প্রধান নির্বাচন কমিশনের কাছে আগামী সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এশিয়া পোস্টকে বলেন, আমরা অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে।