logo

মাতৃভাষা দিবসে আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন

মাতৃভাষা দিবসে আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পতাকা ও কালো পতাকার পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় বাজারে শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে একুশের গান বাজিয়ে এ কর্মসূচি পালন করেন স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, পতাকা উত্তোলনকারীদের মধ্যে শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় গ্রামের বাসিন্দা নিজামুল হক, শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, আজিম আলী, শহীদসহ কয়েকজন এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেনারুল ইসলাম বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু কর্মী নিজ উদ্যোগে পতাকা উত্তোলন করেছে। ৫ আগস্টের পর আমরা সংগঠনের পক্ষ থেকে কোনো দিবস আনুষ্ঠানিকভাবে পালন করি না।