চট্টগ্রামে দেয়ালধসে যুবকের মৃত্যু, আহত ৪

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
চট্টগ্রামে দেয়ালধসে যুবকের মৃত্যু, আহত ৪
দেয়াল ধস। ছবি : এশিয়া পোস্ট

চট্টগ্রাম নগরের রহমান নগর আবাসিক এলাকায় দেয়ালধসে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের রহমান নগর আবাসিক এলাকার ‘বি’ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল রহমানের (৩০) বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, দেয়ালধসে একজনের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। দুর্ঘটনায় আহত আরও চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।